সবজির দামে নাভিশ্বাস ক্রেতাদের

0

এম বেলাল উদ্দিন,রাউজান :: চট্টগ্রাম রাউজানের হাটবাজার গুলোতে অস্থির কাঁচাবাজার। গত কয়েক সপ্তাহ ধরে কাচাঁবাজারে যেন আগুন লেগেছে। দিন দিন বাড়ছে কাঁচাসবজির দাম। বাজারে কাঁচাসবজির দাম উর্ধ গতিতে,লাগাম দেওয়া যাচ্ছেনা কিছুতেই। তাই ক্রেতাদের মাঝে অসস্থি বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাউজান সদরস্থ ফকিরহাট ও নোয়াপাড়া পথেরহাট কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজার তুলনায় এক মাত্র আলু ২০ টাকা, ছাড়া টমেটো ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৬০ টাকা, কাকরোল ৭০, ঢেঁড়স ৬০, মূলা ৫০ থেকে ৬০ টাকা, লাউ ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা ও শসা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। গেল সপ্তাহে কাঁচা মরিচে ২শ’ দাম ঠেকলেও এ সপ্তাহে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

নোয়াপাড়া পথেরহাট বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ নুরুল আলম বলেন, বাজারে শীতকালীন সবজি কম আসতেছে। ফলে আগের তুলনায় সবজির সরবরাহ অনেক কমহচ্ছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দাম একটু বেড়েছে। কয়েকদিন পর সবজির দাম কমবে বলে মনে করেন। তবে এখন দাম অন্য সময়ের তুলনায় বেশী।

এদিকে মাছের বাজারেও দামের কোন পরিবর্তন দেখা যায়নি। আগের ন্যায় রুই ৪শ টাকা, কাতলা মাছ ৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, রূপচাঁদা ৫৫০ টাকা, বড় করাল ৬০০ টাকা, চিংড়ি মাছ আকার ভেদে ৪’শ থেকে ১২’শ টাকা, মলা মাছ ১৫০ টাকা, লইট্টামাছ ১১০ টাকা, বাটার মাছ ৪শ টাকা ও কইম্ছা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরু কেজি ৬শ টাকা, ছাগল ৭শ টাকা, দেশি মুরগি ৩৬০ ও ফার্মের মুরগি ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

নোয়াপাড়া পথেরহাট কাঁচাবাজারে বাজার করতে আসছেন মিসেস জেসমিন আকতার। তিনি বলেন, গেল কয়েক সপ্তাহ যাবত সবজির দাম বেশী,আগে বর্তমানের তুলনায় দাম অনেক কম ছিল। তাই বাজারে এসে অস্বস্তির মাঝে সবজি ক্রয়করতে হচ্ছে।

এ সপ্তাহে সবজির বাজারে সব কিছুই দাম,ক্রেতাদের নাগালে বাহিরে রয়েছে বলেও জানান তিনি। তবে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং থাকলে আরও দাম কমতো বলে মনে করেন তিনি।

নোয়াপাড়া পথেরহাট বাজারের মাছ ব্যবসায়ী বাবুল দাশ বলেন, গত সপ্তাহে যে দামে মাছ বিক্রি করছি এ সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে। মাছের বাজার বরাবরের মতে স্থির রয়েছে। বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরও কমবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.