বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ ফটিকছড়ি কমিটি

0

নিজস্ব প্রতিবেদক :- বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ- ফটিকছড়ি চ্যাপ্টার’র কমিটি গঠিত ।

বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ ও কিন্ডারগার্টেন এসোসিয়েশন ফটিকছড়ি (ক্যাফ)’র এক যৌথ সভা ক্যাফ চেয়ারম্যান জনাব মুহাম্মদ ছৈয়দুল আজাদ এর সভাপতিত্বে ফটিকছড়ি পৌরসদরস্থ “গ্রীন বেঙ্গল স্কুল” এ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাফ নেতা অধ্যাপক ফজলুল করিম, মীর আওরঙ্গজেব, এয়াকুব মিয়া, ফজলুর হক, মঈন উদ্দীন চৌধুরী প্রমুখ।

সভায় উভয় ফোরামের নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিতে মুহাম্মদ ছৈয়দুল আজাদ কে চেয়ারম্যান ও মাসুদ চৌধুরীকে মহাসচিব মনোনীত করে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ ফটিকছড়ি চ্যাপ্টার’র সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যগণ হলেন যথাক্রমে জাহাঙ্গীর আলম- ভাইস চেয়ারম্যান, আবুল খায়ের মজুমদার- যুগ্ন মহাসচিব, অধ্যাপক এস এম মোস্তাফা রাসেল- সাংগঠনিক সচিব, অধ্যাপক ফজলুল করিম ও কাজী আরশাদ উদ্দীন রোমান- নির্বাহী সদস্য।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.