‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধার দলকে ক্ষমতায় আনতে হবে’

0

নিজস্ব প্রতিবেদক:: গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ৫ নভেম্বর নগর স্থানীয় হোটেল সাবিনা কনফারেন্স হলে নগর গণতান্ত্রিক যুবদল কার্যকরী আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম অপুর সভাপতিত্বে নগর সদস্য মো: করিম ও বোরহান উদ্দিনের যৌথ পরিচালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় এলডিপি’র যুগ্ম মহাসচিব, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি তমিজ উদ্দিন টিটু, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বি এম ছায়েদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহ আল মামুন, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মো: একরাম, সদস্য সচিব আবদুল কুদ্দুস, নগর যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম. দক্ষিণ জেলার সদস্য জাহিদুল ইসলাম মিঠু।

তমিজ উদ্দিন টিটু বলেন, বর্তমান রোহিঙ্গা সমস্যা একটি জাতীয় সমস্যা । এই সমস্যা সমাধান করতে হলে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। সেই ঐক্যের ডাক প্রধানমন্ত্রীকে দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে কথা উল্লেখ করে টিটু বলেন, তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানের দায়িত্ব ড. কর্ণেল অলি আহমদকে দেন। তার নেতৃত্বের দূরদর্শিতা রোহিঙ্গাদের শান্তিপূর্ণ সমাধান করেন। এই সমস্যা সমাধান করতে হলে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিতে হবে। প্রধান অতিথি বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়ন করতে হলে প্রকৃত মুক্তিযোদ্ধার দলকে ক্ষমতায় আনতে হবে। তথাকিত মুক্তিযুদ্ধের ফেরিওয়ালাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়।

প্রধান বক্তা তার বক্তৃতায় বলেন, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে গণতান্ত্রিক যুবদলকে অগ্রণী ভূমিকাপালন করতে হবে। গণতান্ত্রিক যুবদল নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ডে সাংগঠনিক াকার্যক্রমের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর গণতান্ত্রিক মহিলা দলের সাধারণ সম্পাদিকা চেমন আরা রফিক, চন্দনাইশ পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না, নগর গণতান্ত্রিক যুবদলের সদস্য মো: মোজাম্মেল, আহসানুল হক সারুক, নগর গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন চৌধুরী, গাছবাড়িয়া কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি মো: আরমান, চন্দনাইশ পৌরসভার গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ সম্পাদক মো: ইস্তাফিজ, খুলশী থানার আহ্বায়ক মো: এনাম, চকবাজার থানার আহ্বায়ক নুরুল আমিন, বন্দর থানার আহ্বায়ক নুরুল আবছার, পতেঙ্গা থানার আহ্বায়ক ফরহাদ রানা, বাকলিয়া থানা যুবনেতা মো: নবী, আকবর শাহ থানা যুবনেতা আবু তাহের আজাদ, মঞ্জুর মোহাম্মদ নগর মহিলা দলের সদস্য ফারজানা আফরোজ পান্না, পতেঙ্গা থানা যুবনেতা, মো: সৈকত, মো: সাদ্দাম হোসেন প্রমুখ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.