বোয়ালখালীতে নিখোঁজ আইমানের মরদেহ মিলেছে রান্নাঘরে

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে নিখোঁজের পর আইমান হক কায়েপ (৫) এর মরদেহের খোঁজ মিলেছে নিজ বাড়ির রান্না ঘরে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে নিজেদের রান্নাঘরে আইমানের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন পৌর কাউন্সিলর ইসমাঈল হোসেন চৌধুরী আবু।

আইমান হক কায়েপ বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী দরপপাড়া বদরুছ মেহের চেয়ারম্যান বাড়ীর এজাহারুল হকের দুই ছেলের মধ্যে বড়।

এর আগে বৃহস্পতিবার(৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে আইমান ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি বলে দাবি করে পরিবারের সদস্যরা। এ ব্যাপারে পরদিন শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরী করেন আইমানের চাচাতো ভাই মো. শওকত হোসাইন।

প্রতিবেশিরা জানান, আইমান নিখোঁজ হওয়ার খবরে এলাকার পুকুর, গড়খাই, রান্নাঘরসহ সকলস্থান খোঁজ করা হয়। এছাড়া পরিবারের সদস্যরা আজ শনিবার দুপুরেও আসা যাওয়া করলেও আইমানের সন্ধান মেলেনি। শনিবার দুপুর ২টার দিকে সেই রান্না ঘরে আইমান মরদেহ পাওয়া গেছে বলে জানতে পারেন স্থানীয়রা।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.