বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে আওয়ামীলীগের রাজনীতি উত্তপ্ত চট্রগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু,গ্রুপের রক্তক্ষয়ি সংঘাতের পর বেশ কিছু নেতাকর্মী আহত হওয়ার ঘটনাকে ভালো চোখে দেখছেনা আওয়ামীলীগের সাধারন নেতাকর্মিরা ।
এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার যারা সাধারণ নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে তাদের গ্রেফতারের দাবীতে মিছিল করেছে আখতারুজ্জামান বাবু চৌধুরী স্মৃতি সংসদের সমর্থিত কর্মীরা। সাধারণ নেতাকর্মীদের প্রশ্ন কেন এই হামলা ,কি ছিল মুল উদেশ্য ? নাকি অন্য কেউ ফায়দা লুটতে এই ঘটনার সুত্রপাত করেছে তা ছিল সাধারন কর্মিদের প্রশ্ন ।স্বাধীনতার স্বপক্ষের এ সংগঠনটি নিজেদের অভ্যন্বরীন দ্বন্দ সংঘাতের কারনে বার বার জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে নানা দু;সময়ে ভালো ফলাফল রাখতে পারেনি ।
বিগত দিনে ১০ বার জাতীয় সংসদ নির্বাচন হলে ও ১৯৭৩ সালের ৭ মার্চের নির্বাচনে আওয়ামীলীগ তো শাহ-ই- জাহান চৌধুরী,১৯৯১ সালের ১৭ ফেব্রয়ারির নির্বাচনে এডভোকেট সুলতান উল কবির চৌধুরী ও সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বর্তমান সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচিত হলেও তাদের অভ্যন্তরীন দ্বন্দ শেষ হয়নি ।
বাশঁখালী আওয়ামীলীগ এর কমিটি বিগত ১৯৯৬ সালে গঠিত হলে ও বেশ কয়েকবার নতুন কমিটি গঠনের তোড়জোড় দেখা গেলে ও তা বেশি দুর আগায়নি । তবে দলে বেশ কিছু নেতাকর্মি আগমন প্রত্যাগমন হয়েছে মাত্র ।অনেকে আবার দলীয় কর্মকান্ডে নিষ্কিয় ও রয়েছে ।বিগত সময় গুলোতে অভ্যন্বরীন বিরোধ থাকলে ও এভাবে বড় ধরনের কোন সংঘাতের ঘটনা সংগঠিত হয়নি । ফলে এ ঘটনাকে কেন্দ্র করে দলের সাধারন নেতা কর্মিরা চরম ভাবে হতাশ হয়েছে ।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো: মাকসুদ(মাসুদ) বলেন ঘটনাটি বাজে ও গর্হিত একটা কাজ হয়েছে যা দলের জন্য ক্ষতিকারক বলে তিনি মনে করেন ।
পুকুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা মো: আক্তার হোছাইন বলেন এ ঘটনার মাধ্যমে আওয়ামীলীগ যে সাংগঠনিক ভাবে কতটা দুর্বল তা আবারো প্রমানিত হয়েছে ।
আওয়ামীলীগ এর রাজনীতিতে ক্ষতি হলে এঘটনায় লাভবান হবে জামায়াত ও বিএনপি ।তবে দলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কারন যারা সাধারন কর্মি হিসাবে সভায় অংশ গ্রহন করতে এসে আহত হয়েছে ভবিষ্যতে তাদের পরিবারের সদস্যরা কি আর আওয়ামীলীগ ্এর রাজনীতি করবে ?
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল গফুর বলেন আমি ব্যক্তিগত ভাবে বিব্রত। যা হয়েছে তা নিন্দনীয় কাজ ও ঘটনা ।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে তবে এখনো পর্যন্ত কেউ কোন ধরনের অভিযোগ দাখিল করেনি।
