সিটিনিউজ, চট্টগ্রাম : মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শনিবার (১১ নভেম্বর) রাতে হাসপাতালে ভর্তি করা হয়। নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে রাজনীতিবীদ, সাংবাদিকসহ অনেক নেতা কর্মীরা ছুটে যান ।
রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মেয়রও সভাপতিকে দেখতে যান। এ সময় তিনি মহিউদ্দিন চৌধুরীর পাশে কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন।
চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসায় কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন,বর্তমানে তিনি অনেকটা আশঙ্কা মুক্ত । দ্রুত সুস্থতা কামনায় দেশবাসী ও চট্টগ্রামবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
