যানজটের চরম দুর্ভোগে হালিশহর পতেঙ্গাবাসি,বাড়ছে জনদুর্ভোগ
নিজস্ব প্রতিনিধি : সাম্প্রতিককালে চট্টগ্রামে যানজট অসহনীয় রূপ ধারণ করেছে। চট্টগ্রামে কার্যকর কোন তদারকি না থাকায় চট্টগ্রাম মহানগরী ও জেলার সমস্ত হাইওয়েগুলোতেই যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে রাস্তায় চলাচলরত সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে হালিশহর পতেঙ্গাবাসি যানজটের কারণে প্রচুর ভোগান্তিতে পড়ে। দীর্ঘ যানজটের কারণে অনেক রোগীকে হাসপাতালে নেওয়ার পূর্বে রাস্তায় মৃত্যুবরণ করতে দেখা যায়।
এদিকে এ যাবৎ প্রসূতি মা-বোন রাস্তায় যানজটরত অবস্থায় রাস্তায় গাড়িতে শিশু সন্তানের জন্ম দেয়ার নজির রয়েছে। এই যানজট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে হালিশহর পতেঙ্গাবাসিদের বাঁচানোর জন্য বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ১২ নভেম্বর রোজ রবিবার বিকাল ৫টায় স্থানীয় পোর্টসিটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে ঐতিহ্যবাহী সংগঠন দুর্বার ক্লাব’র সভাপতি মো: জহুর উদ্দিন জহিরের সভাপতিত্বে এবং শরিফ মাহবুবুল আলমের সঞ্চালনায় যানজট নিরসন শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নন্দিত কলম সৈনিক শুকলাল দাশ। প্রধান আলোচক ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: জিয়াউল হক সুমন।

বিশেষ আলোচক ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো: নুরুল আলম, আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী, চট্টগ্রাম দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, এড. মো: জানে আলম, হাজী মো: কামাল, নুরুল হক চৌধুরী, মো: আবুল হাশেম, ডা: হোসেন, এড. মনির হোসেন বিপলু, আলহাজ্ব মাওলানা আবুল কালাম আমেরী, এ.বি.সিদ্দিক, মো: নাছির উদ্দিন সিদ্দিকী, মো: আলী নেওয়াজ, শিক্ষাবিদ মো: মহিউদ্দিন, লায়ন এম. সরওয়ার খসরু, শ্রমিক নেতা মো: মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা ফসিউল আলম, ডা: মো: রোবিন, মো: ফোরকান, মো: সেকান্দর, মো: মাসুদ হোসেন, মো: লিয়াকত আলী, মো: খোরশেদ আলম, মো: আলী, এম.এ. ইরান, মো: জাবেদ হোসেন, ইব্রাহিম খলিল বাদশা, সরওয়ার পারভেজ, ফরিদ উদ্দিন জোসী, জাহাঙ্গীর আলম, ফেরদৌস আহমেদ সুমন, ইমন, সাজ্জাদ প্রমুখ।
