আনোয়ারা মেরনসান কিন্ডারগার্টেনে পিইসি পরীক্ষারর্থীদের সংবর্ধনা
সিটিনিউজ ডেস্ক : আনোয়ারা মেরনসান কিন্ডারগার্টেন ২০১৭ সালের (প্রথমবারের মত) প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায় ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ১৬ নভেম্বর বিষুদবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. লোকমান হোসেনের সভাপতিত্বে ও মাস্টার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মু. রিদুওয়ানুল হক, প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক সজল কান্তি দাশ, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার মিন্টু কুমার দাশ, মোহাম্মাদ মিয়া মেম্বার ও হাইলধর স্কুলের শিক্ষিকা জান্নাতুন নুর।

স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিন্টু সিকদার। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফাইরোজ ফারিয়া হ্যাপী, নাসরীন ঝর্ণা, তাসহাত শারমিন, জেরিন তাসনিম, প্রিয়াঙ্কা মল্লিক, দিপু দে, ছাত্রদের মধ্যে বক্তব্য দেন নওশীন তাবাসসুম, তিন্নি বিশ্বাস, জিনান বিন লোকমান, অনিন্দিতা বড়ুয়া, ইতু নন্দী প্রমুখ।
বক্তারা বলেন, সময়োপযোগী ও মানসম্মত জ্ঞানার্জন করলে নিজের উন্নয়ন হবে, জাতির প্রগতিতেও কাজে আসবে। শিশু শিক্ষার্থীদের মাঝেই রয়েছে আগামীদিনের বিখ্যাত মানবসম্পদ। তাই শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোনিবেশ করতে হবে।
