ইন্ধনদাতা ও খুনীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচী

0

সিটিনিউজ ডেস্ক :   মেধাবী ছাত্রলীগ নেতা দিয়াজ-সোহেল-সুদিপ্তের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার ১৯ নভেম্বর বিকেলে নগরীর অক্সিজেন মোড়ে বাকলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ছাত্রলীগ ভাইদের হত্যার মাধ্যমে মহানগর রাজনীতিতে খুনের রাজত্ব কায়েমের অপচেষ্টা চলছে। আমাদের দলে ঢুকে আওয়ামীলীগ নামধারী কিছু মুষ্ঠিমেয় সন্ত্রসী এসব হত্যাকা-ের ইন্ধন দিচ্ছে এবং খুনীদের আশ্রয়-প্রশ্রয় প্রদান করছে, এসব সন্ত্রাসী ও খুনী কখনো কোনো দলের হতে পারে না।
এরা দলের ভাবমূর্তি ক্ষুন্নকারী ও সুযোগ সন্ধানী। এদের রক্ষা করার চেষ্টা করলে ও পুলিশ প্রশাসন যদি অনতিবিলম্বে তাদের গ্রেফতার না করে তাহলে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সামনে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির পরিচালনায় সমাবেশে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইয়াছিন আরাফাত কচি, আবদুর রহিম শামীম, মো: আমিনুল করিম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল হক রাসেল, নোমান চৌধুরী, সৌমেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদকমন্ডলীর সদস্য হাসিবুল আলম সবুজ, আবদুল হালিম মিঠু, মিনহাজুল আবেদীন সানি, শেখর দাশ, মো: হৃদয়, সদস্য আরাফাত রুবেল, মো: হাসান, মহানগর ছাত্রলীগ নেতা বিকাশ দাশ, শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.