চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল!

0

সিটিনিউজ ডেস্ক :: মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা বিশ্বের তৃতীয় সৎ রাষ্ট্র প্রধান নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ঐতিহাসিক তবারক চত্বরে এসে শেষ হয়।

কলেজ ছাত্রলীগ নেতা মনির ইসলাম ও সরফুল ইসলাম মাহি’র যৌথ সঞ্চালনায়, কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিমের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মোক্তার হোসেন রাজু, অভিমন্যু দেব সৌরভ, আমিনুর রহমান রিফাত।

ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, ‘বাংলাদেশের আজকের দিনের উন্নয়ন ও অগ্রযাত্রাই প্রমাণ করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব, যার স্বীকৃতি স্বরূপ আজকে বিশ্ব নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বনেত্রী হিসেবে আখ্যা দেন। তাঁর সততার প্রমাণ স্বরূপ তাঁকে বিশ্বের তৃতীয় সৎ রাষ্ট্র প্রধানের স্বীকৃতি প্রদান করে। তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই সৎ, নির্লোভ, সুকৌশলী জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনার প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা অনিক চৌধুরী সোহেল, ইকবাল কায়সার, নাজমুল ইসলাম, কনিক বড়–য়া, আসাদুজ্জামান, সোহেল রানা জয়, খন্দকার নাইমুল আজম, তাওরাদ রাফি, ওয়াহিদুজ্জামান, মো: ফাহিম, আমিরুল করিম, মাসুম খান, জাহিদ হাসান সায়মন, আবদুল্লাহ আল সাইমন, আবু নাঈম হাসান, দুর্জয় আচার্য, মো: রেজা, মো: জীবন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.