সিটিনিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি লাভ করায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালীর আয়োজন করা হয়।
আনন্দ র্যালীটি ২৫ নভম্বর শনিবার বিকেলে ইস্পাহানী চত্বর থেকে শুরু হয়ে ওয়াসার মোড় হয়ে টাইগারপাস হয়ে ইস্পাহানী মোড়ে এসে শেষ হয়।
আনন্দ র্যালীর সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এ.এফ. কবির আহমেদ মানিক, খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল হক,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফরিদ উদ্দিন রানা, আনিসুর রহমান, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক আজমল হোসেন হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবর্ত্তী, মহানগর ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান জেবিন, ওয়ার্ড যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা ওয়াসিম উদ্দীন।
যুবলীগ নেতা জাকির হোসেন, আহমেদ হাসান জুয়েল, হাসান সোহাগ, মোহাম্মদ শামীম, ছাত্রলীগ নেতা আবু ওমর সরফরাজ, মাঈনুল হাসান সাকিব, দীন ইসলাম, সাফিন আহমেদ প্রমুখ।
এছাড়াও আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আমন্ত্রণে লালখন বাজার ওয়ার্ডের সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে র্যালীতে অংশগ্রহণ করে। র্যালী পরবর্তী ইস্পাহানী মোড়ে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
