আগুনে পুড়েছে দু’টি সিএনজি টেক্সি

0

নিজস্ব প্রতিবেদক: নগরীর ডবলমুরিং থানার ঈদগাঁ এলাকায় একটি গ্যারেজে আগুনে দু’টি সিএনজি চালিত অটো রিকসা পুড়ে গেছে। রোববার সকাল ৮টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার অফিসের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির জানান, রোববার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দু’টি সিএনজি টেক্সি ও কয়েকটি রিকসা পুড়ে যায়।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.