বোয়ালখালী প্রতিনিধি :: ‘অবৈধ মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু। মাদক যুব সমাজ, দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়। একমাত্র সচেতনতায় পারে মাদককে রুখতে।’
সোমবার (২৭ নভেম্বর) বোয়ালখালী উপজেলার গোমদন্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ।
প্রধান শিক্ষক মো. মঈনুল আবেদীন নাজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শওকত ইসলাম।
এতে শিক্ষক জিন্নাত আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহী অনুপম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, সাংবাদিক আবুল ফজল বাবুল, অধীর বড়ুয়া , বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শেখ শহিদুল আলম, শিক্ষক আরেফা খানম, শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, রবিউল ইসলাম, প্রজ্ঞা দাশ ও ববি বড়ুয়া ।
