নিজস্ব প্রতিবেদক : বিকল্প চাবি ব্যবহার করে মোটর সাইকেল চালু করে মুহুত্বে নিয়ে যাচ্ছে চোরের দল। কয়েকদিন আগে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের পার্কিং থেকে একটি ডিসকোভার মোটর সাইকেল বিকল্প চাবি ব্যবহার করে চালিয়ে নিয়ে যাচ্ছে একজন চোর। মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের সিসিটিভি ক্যামেরায় বিস্তারিত ভিডিও হয় ।
পরে সিসিটিভি ফোটেজ পুলিশকে দেওয়া হয়। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করে গাড়ির মালিককে স্বান্তনা নিয়ে পাঠিয়ে দেন। কিন্তু পুলিশ কোন চোর বা মোটর সাইকেলটি উদ্ধার করতে পারেনি।
এছাড়াও চোরে দল নির্জন কোন সড়কে, বাসা-ভবনের সামনে রাখা মোটরসাইকেল দেখলে চুরির জন্য টার্গেট করে। মোটরসাইকেল যেভাবেই তালাবদ্ধ করে রাখা হোক না কেন, স্টিয়ারিংয়ে মোচড় দিলেই সেটি সোজা হয়ে যায়। তারপর মূল তার ছিঁড়ে ইঞ্জিনের তারের সঙ্গে সরাসরি যুক্ত করে দেয়। এতে চাবি ছাড়াই মোটরসাইকেলটি চালু হয়ে যায়। তারপর মুহুর্তেই সেটি নিয়ে হাওয়া। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগে সর্বোচ্চ এক মিনিট।
ফটিকছড়ি থানার জিডি থেকে জানা যায়, ২৪ নভেম্বর রাতে ১২ টায় মাইজভান্ডার থেকে চট্টমেট্রো ল-১১-৫৫৭১ রেজিস্ট্রেশন নাম্বারের এ গাড়িটির চেসিস নং গউ২উঝঔঘততঝঈঐ-১৩৬৮৯ ইঞ্জিন নং ঔঘএইঝঐ৬১৩৩২।এ ব্যাপারে জানতে চাইলে গাড়িটির মালিক মোহাম্মদ এরশাদ বলেন, বৃহস্পতিবার রাতে মাইজভান্ডারে জেয়ারতের জন্য গেলে গাড়িটি পার্কিং এ লক করে রাখি।
কিন্তু কিছুক্ষণ পর এসে দেখি গাড়িটি ওখানে নেই। ভিডিও ফোটেজে দেখা যায় একজন চোর বিকল্প চাবি দিয়ে লক খুলে গাড়ি চালু করে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত চলছে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি চোরকে ধরার জন্য।
লিংক :https://www.facebook.com/abdus.sattar.ftc/posts/10210607150596342?notif_id=1511958941827445¬if_t=like
