মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

0

চট্টগ্রাম :  বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাংলাদেশের মানবাধিকার রক্ষার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১০ ডিসেম্বর রবিবার বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, আজ বাংলাদেশে মানবাধিকার বিপন্ন। গুম, হত্যা, নির্যাতন, নিপীড়ন বাংলাদেশের মানুষের আজ নিত্যসঙ্গী। বাংলাদেশে ভোটাধিকার নাই, গণতন্ত্র অনুপস্থিত, মিথ্যা মামলায় জর্জরিত, বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা।

এসব বন্ধ করে বাংলাদেশে মানবাধিকার ফিরিয়ে আনার জোড় দাবি জানাচ্ছি। মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এড. নুরুল ইসলাম, মু্িক্তযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এড. এম নাছির উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, আবুল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুহাম্মদ শহীদুল আলম শহীদ, জেলা মহিলা দলের সিনি: যুগ্ম সম্পাদক জান্নাতুল নাঈম রিকু, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস ছবুর, জেলা যুবদল নেতা আমির হোসেন, এড. মো: দিদারুল আলম, হাফেজ আবদুল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ওবায়দুল হক রিকু, এম হান্নান রহিম, রাসেল চৌধুরী, এস এম ইউসুফ, এড. সাদ্দাম হোসেন, হেলাল উদ্দিন, রহিম শাহ, মোর্শেদুল আলম, এস এম রিজভী, মো: আজগর হোসেন, মো: মানিক, শাহাদাত হোসেন, এস এম তৈয়ব, খোরশেদুল হক চৌধুরী, তৌহিদুল ইসলাম, রিয়াজ আহম্মদ, এনামুল হক, নাজমুল হাসান, আমান উল্লাহ বাবু, এম মনসুর আলম, মো. ফারুক, মো. মনির, মো. নুরু হোসেন সহ প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.