ফটিকছড়িতে চার দিন ব্যাপী বিজয় মেলা

0

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়িতে চার দিন ব্যাপী মহান মুক্তিযোদ্ধের বিজয় মেলা অনুষ্টিত হবে। আজ ১১ ডিসেম্বর (সোমবার) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফটিকছড়িতে বিজয় মেলা উদযাপন কমিটির মহাসচিব ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। তিনি জানান, আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। মেলায় মুক্তিযুদ্ধের চেতনায় পজেটিভ বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস প্রজন্মের মাঝে তুলে ধরা হবে।
বিজয়ের ৪৬ বছর পূর্তিতে মহান মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে বীর মুক্তিযোদ্ধার , বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রীবর্গ , সাংসদ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনীতিবীদ, সাংবাদিক ও পেশাজীবি নেতৃবৃন্দ স্মৃতিচারণ করবেন।
বিকেলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজয় মেলা পরিষদের চেয়ারম্যানস বীর মুক্তিযোদ্ধা এফসি খায়রুল বশর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, ফটিকছড়ি পৌরমেয়র ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ, আবদুল্লাপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুল আলম, ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল পাশা শওকত, আ.লীগ নেতা মোহাম্মদ আলী, এম এ মুছা, আবদুল মান্নান, আবেদ রেজা, মোহাম্মদ রফিক প্রমুখ।
সংবাদ সম্মেলনে বিজয় মেলা সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
উপস্থিত সাংবাদিকের প্রশ্নের জবাবে নাজিম উদ্দিন মুহুরী বলেন, ফটিকছড়ির মুক্তিযোদ্ধাদের সাথে পরামর্শ করে ফটিকছড়ি উপজেলা আ.লীগ বিজয় মেলা উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। অন্য কোন পক্ষও বিজয় মেলা উদযাপন করলে আমাদের কোন আপত্তি বা অসুবিধার কিছুই নেই। আ.লীগ মানি আম-জনতার পার্টি সুতরাং যে কেউ যে কোন অনুষ্ঠান করতে পারে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.