নিজস্ব প্রতিবেদক: ৬ বছরে পর্দাপন উপলক্ষে চট্টগ্রামের আলোচিত দৈনিক পূর্বদেশকে জাতীয় সপ্তাহিক আজকের সূর্যোদয় ও সিটি নিউজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের স্বাগত জানান দৈনিক পূর্বদেশের সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
সকালে জাতীয় সপ্তাহিক আজকের সূর্যোদয় ও সিটি নিউজের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জুবায়ের সিদ্দিকী। এসময় সাথে ছিলেন সাংবাদিক দিলীপ তালুকদার, সিটি নিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার, মোহাম্মদ হানিফ প্রমুখ।
সকালে শুভানুধায়ীদের ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক পূর্বদেশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ষষ্ঠে বর্ষে পদার্পণ অনুষ্ঠান।
এসময় রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, সমাজসেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ পূর্বদেশের সমৃদ্ধি কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
বস্তুনিষ্ট সংবাদ ও সত্য প্রকাশের দৃপ্ত শপথে পত্রিকাটি ১২.১২.১২-তে পথচলা শুরু হয়েছিল। কথাও রেখেছে পত্রিকাটি। নির্ভীকভাবে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে যাচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
