‘দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন, জনগন তাদেরকে সমর্থন করে না’

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: নয়াবাজার মোড়ে আলোকিত সমাজ চট্টগ্রাম এর আয়োজনে তথ্য অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহযোগীতায় বর্তমান সরকারের উন্নয়ন জনতার মাঝে ছড়িয়ে দেওয়ার কর্মসূচী উপলক্ষে এক সমাবেশে বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন,

‘তারা যখন ক্ষমতায় ছিল পর পর পাঁচবার বাংলাদেশ বিশ্বের দূর্নীতিগ্রস্থ দেশের সূচকে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের জনগনের হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যে পাচার করেছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দূর্নীতি সুচক থেকে বাংলাদেশকে নিচে নামিয়ে এনেছিল। পাচার হয়ে যাওয়া কিছু অর্থও দেশে ফিরিয়ে এনেছিল। যারা সরকারে থাকলে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়, এদেশের জনগন আর তাদেরকে সমর্থন করে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয় আর তারা ক্ষমতায় থাকলে সারাবিশ্বে বাংলাদেশ সম্পর্কে নিন্দার ঝড় ওঠে।’

আলোকিত সমাজ চট্টগ্রাম এর উদ্যোগে সরকারের উন্নয়ন, বঙ্গবন্ধুর ভাষন, জোট সরকারের আমলের জুলুম নির্যাতন, বোমা হামলা, জালাও পোড়ও এর ভিডিও চিত্র প্রদর্শনের প্রাক্কালে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জনাব ফরিদ মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের চেয়ারম্যান এ.আর.কামরুল ইসলাম এর সভাপতিত্বে এই সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলার মো: জাবেদ নজরুল ইসলাম, মহিলা কাউন্সিলার ফারহানা জাবেদ, নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, মহানগর মহিলা আওয়ামীলীগ সম্পাদক মন্ডলীর সদস্য হুড়ে আরা বেগম বিউটি।

এসময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, হাজী মোহাম্মদ ইব্রাহীম, হোসেন সরওয়ার্দ্দী, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, ১৮নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো: কামরুল ইসলাম, মহানগর যুবলীগ নেতা আবুল হাশেম বাবু, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, মনজুরুল আলম রিমু, ইমরান আলী রাজু, জাহেদুল ইসলাম সুমন, নগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, জয়নাল উদ্দিন জাহেদ, নগর ছাত্রলীগ যুগ্ম সম্পাদক সুজন বর্মন, সদস্য আরফাত রুবেল, শহীদুল ইসলাম শহীদ, শাহীন রনি, ইয়াসিন ভূইয়া, সৈয়দ জাহেদুল হক জনি, আবদুল কাহার সিদ্দিকী, সাম্পান ছাত্র সমারোহ চট্টগ্রামের সভাপতি সরোয়ার জাহান নুর আদিব, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সিদ্দিকী, মো: আরফাত আজিম খান রাহাত, ইসমাইল হোসেন রাসেল, তানভীর আহম্মেদ, দিদারুল আলম, মো: সুমন, বাবুল আহম্মেদ, মো: জিহান, আতাউর রহমান অন্তর, মিজানুর রহমান মিজান, মো: তামিম । 

এসময় বক্তাগন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিয়ে এ পর্যন্ত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার নির্মাণ, বহদ্দারহাট এম.এ.মান্নান ফ্লাইওভার নির্মাণ, কদমতলী ফ্লাইওভার নির্মাণ, দেওয়ানহাট ওভারপাস নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড, চট্টগ্রাম সিটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামের প্রথম বাইপাস সড়ক নির্মাণ, শেখ হাসিনা পানি শোধনাগার, মোহরা পানি শোধনাগার, ট্রান্সমিশন পাইপলাইন ওয়াটার ব্রীজ, মিরসরাই স্পেশাল ইকোনমিক জোন, বাকলিয়া এক্সেস রোড, মেরিন ড্রাইভ রোড(চাক্তাইখাল-কালুরঘাট), মেরিন ড্রাইভ রোড(ফিরিঙ্গিবাজার-চাক্তাই), মেরিন ড্রাইভ রোড( পতেঙ্গা-ফৌজদারহাট), জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন এবং খাল পুনঃখনন সম্প্রসারণ সংষ্কার ব্যবস্থার উন্নয়ন, ভাটিয়ারীতে মেডিক্যাল বিশ্বদ্যিালয় নির্মাণ, কর্ণফুলী ট্যানেল নির্মাণ, বাঁধ ও রাস্তা নির্মাণ( চাক্তাইখাল-কালুরঘাট), দোহাজারী-কক্সবাজার রেলওয়ে লাইন নির্মাণ, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র উন্নয়ন ও অনুষ্ঠানকাল সম্প্রসারণ প্রকল্পের বরাদ্দ দিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়নের পথে। এছাড়াও বহু উন্নয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। সমাবেশ শেষে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত জনগনকে শেখ হাসিনার দশটি উদ্যোগ, সরকারের নানা প্রকল্প, বঙ্গবন্দুর উল্লেখযোগ্য কয়েকটি ভাষন, চারদলীয় জোট সরকারের অপশাসনের ভিডিও চিত্র প্রদর্শন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.