নিজস্ব প্রতিনিধি : ৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে বটতলী শাহ মোহছেন আউলিয়া এয়াকুবিয়া দাখিল মাদরাসা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা শনিবার ১৬ ডিসেম্বর মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. সালাহউদ্দিন আহমদ চৌধুরী লিপু।
মাদরাসা সুপার মোঃ হাশেমুর রশিদ, এর সভাপতিত্বে এবং মাওলানা মুসলিম উদ্দিন ও মাষ্টার ওমর ফারুক বাবু’র যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আইয়ুব আলী, মাদরাসা পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য যথাক্রমে আলহাজ্ব মোঃ তৈয়ব, মাওলানা আহমদ উল্লাহ, আবদুল হাকিম ও সিরাজ মিয়া।
বক্তব্য রাখেন সহ সুপার মাও. ইলিয়াস, শিক্ষক বদিউল আলম চৌং ও মাস্টার হেফজুর রহমান। উক্ত সভায় উপস্থিত ছিলেন শিক্ষক আজম উদ্দীন নূরী, মাও. নেছার আহমদ হাবিবী, মাও. ওসমান গণি, মাও. খুরশিদ আহমদ, মাও. রমিজ উদ্দীন, মাও. মোঃ বাহার, শিক্ষিকা যথাক্রমে জেসমিন আক্তার, শাহেদা বেগম, মিসকাতুন নেছা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে নয় মাস পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মাধ্যমে একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। পরিশেষে, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
