বিজয় দিবসে চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী

0

চট্টগ্রাম : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সরকারী কর্মসূচীর আওতায় চট্টগ্রাম ওয়াসায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সে অনুযায়ী প্রধান কার্যালয়ে আলোকসজ্জা ও সূর্য্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০-০০ ঘটিকায় প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মহান বিজয় দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে মহান বিজয় দিবসের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিক তুলে ধরেন চারটি ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন বক্তারা।

জনসংযোগ কর্মকর্তা ও সহকারী সচিব এর সঞ্চালনায় উক্ত সভায় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ,কে,এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক(প্রশাসন,প্রকৌশল,অর্থ),সচিব,বানিজ্যিক ব্যবস্থাপক , প্রধান প্রকৌশলী , সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.