সিটিনিউজ ডেস্ক : মহান ১০পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র খোজরোজ শরীফ উপলক্ষে চরখিজিরপুর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ৭নং ওয়ার্ড শাখার উদ্যেগে দ:স্থদের মাঝে চাউল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হাজী মো. জানে আলম উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভোধক ছিলেন নুরুল হক ফকির। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক তৈয়বুল আলম। প্রধান বক্তা ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সাংগঠনিক সমন্বয়ক আল সিরাজ ভা-ারী।
ফারুক আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, মো. আলি আকবর, মো. জানে আলম, মো. নুরুল হুদা, মো.শফিউল আলম প্রমুখ।
