বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ :: বোয়ালখালীতে রেলওয়ে পূর্বাঞ্চলের এক অভিযানে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এছাড়া এসময় অবৈধভাবে রেলওয়ের জায়গায় নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তারা ও রেলওয়ে পুলিশ এ অভিযানে নামে। উপজেলার সারোয়াতলী বেঙ্গুরা ও পৌর সদরের বুড়িপুকুর পাড় থেকে তুলাতল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
গোমদী রেলওয়ে স্টেশন মাষ্টার মো. জাফর জানান, রেলওয়ের পূর্বাঞ্চলের ষোলশহর অঞ্চলের কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক মাস আগে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছিল। পরবর্তীতে অবৈধ দখল উচ্ছেদে বড় ধরণের অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
