এম.কফিল উদ্দিন ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য

0

চট্টগ্রাম :  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এম.পি এম.কফিল উদ্দিনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা ও নগর শাখার যৌথ উদ্যোগে সংগঠনের দারুল ফজল মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সন্তান কমান্ডের সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান পাভেল। সন্তান কমান্ড নগর সদস্য রিপন চৌধুরী’র পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার চট্টগ্রাম মহানগর শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মোজাফফর আহমেদ।

প্রধান বক্তা ছিলেন শহীদ পরিবারের সদস্য নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান জসিম উদ্দিন চৌধুরী, নগর যুবলীগ সদস্য এস.এম. সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, মরহুমের পুত্র জাহেদ মুরাদ, কেন্দ্রীয় সন্তান সহ-সভাপতি সরওয়ার আলম মনি, নগর আহ্বায়ক মসরুর হোসেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান মো: মহিউদ্দিন, মোশারফ হোসেন, মেজবাহ উদ্দিন, বিবি গুলজান্নাত। উপস্থিত ছিলেন যুবনেতা আশরাফুল গণি, মরহুমের পুত্র নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকু, যুবনেতা অলিউর রহমান সোহেল, জামালখান ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, মহানগর যুবলীগ নেতা শেখ বশির আহমেদ, নগর ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহিদ, ইয়াছিন ভূঁইয়া, আমিনুল ইসলাম আজাদ, মো: শেখ মহিউদ্দিন, মাকসুদ জামিল মারুফ, আশিক ইলাহী, মো: রানা, বন্ধন সেন, সভায় বক্তাগণ বলেন, সাবেক এম.পি এম.কফিল উদ্দিন ছিলেন দলমত-নির্বিশেষে সকলে কাছে গ্রহণযোগ্য।

আজকাল নবাগতদের ভিড়ে অনেক ত্যাগী, পরিক্ষিত, নিবেদিত, বর্ষিয়ান নেতাদের আমরা ভুলতে বসেছি। টাকার অর্থের কাছে মূল্যবোধ স্বার্থের দ্বন্দ্বে অনেক মহৎপ্রাণ হারিয়ে যাচ্ছে আইয়ুব খানের সামরিক শাসনামলে যখন রাজনীতি নিষিদ্ধ ছিল তখন তিনি সিটি কলেজ ভিত্তিক অভিযাত্রীক সংগঠনের নেতৃত্বে থেকে ৬ দফা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দিন মুক্তিযুদ্ধ চলাকালীন হরিনা ইয়োথ ক্যাম্পের ইনচার্জের দায়িত্ব থাকাকালে এক কাপড়ে তিনমাস অতিক্রম করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার জানতে চেয়েও চাওয়া পাওয়া সংক্রান্ত কোন আকাঙ্খা তাঁর কাছ তেকে জানতে পারেননি। এম.পি থাকাকালে বহু মানুষকে প্রবাসে চাকুরির ব্যাপারে তিনি ভূমিকা রাখেন। চট্টগ্রামের দুঃখ চাক্তাই খাল এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নানা পরিকল্পনায়ও তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী হিসেবেও নেতাকর্মীদের তিনি প্রিয়পাত্র ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.