বোয়ালখালীতে বিয়ে বাড়িতে ভাংচুর

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ :: বোয়ালখালীতে এক বিয়ে বাড়িতে হামলা চালিয়ে আলোকসজ্জা, চেয়ার-টেবিল, মেহেদী রজনীর জন্য তৈরি মঞ্চ ও বাড়ির দরজা-জানালার গ্লাস ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। তবে বিয়ের আপ্যায়ন ও আয়োজন নগরীর একটি কমিউনিটি সেন্টারে হওয়ায় বাড়িটি ছিল ফাঁকা।

গত ২২ ডিসেম্বর (শুক্রবার) রাতে পৌর সদরের মুজাহিদ চৌধুরী পাড়ার আহমদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জায়গার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে জানিয়ে থানার অফিসার ইনচার্জ হিমাংশু কুমার দাস রানা বলেন, এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাড়ির কর্তা আহমদ হোসেন জানান, ‘শুক্রবার সন্ধ্যায় বড় ছেলে প্রকৌশলী সাজ্জাদের বিয়ের অনুষ্ঠানের জন্য পরিবারের সবাই নগরীর কমিউনিটি সেন্টারে চলে গিয়েছিলাম। রাতে ফাঁকা বাড়িতে এ ঘটনা ঘটিয়েছে দুবৃর্ত্তরা। রাত ২টার দিকে নববধূকে নিয়ে বাড়ি ফিরে এ ঘটনা জানতে পারেন জানিয়ে তিনি বলেন, বিষয়টি থানা ও স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়েছে।

তিনি বলেন, কয়েকদিন আগে ছেলের বিয়ে ঠিক হলে দুর্বৃত্তরা বাড়ির কাঁচা রাস্তা পাকা করলে তাও রাতের আঁধারে ভেঙে দিয়েছিল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.