বিভেদ নয়, ঐক্যের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ :: ‘লাখো শহীদের রক্তের বিনিময়ে বাঙালির অর্জিত বিজয় যথাযথ মর্যাদায় রক্ষা করা এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করায় হবে বিজয়ের সার্থকতা। বিভেদ নয়, ঐক্যের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে বোয়ালখালী পৌরসদরের গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে বিজয় মেলার স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইনজীবি এ কেএম সিরাজুল ইসলাম (পিপি) এ কথা বলেন।

সভায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান এর সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেলা উদযাপন পরিষদের সচিব জহিুরুল আলম জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য মো. ইদ্রিচ, পটিয়া পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএন নাছির, পটিয়া যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল আনোয়ার, আ.লীগ নেতা সুব্রত বিশ্বাস সিকিম, মো. মোছলেম, ছাত্রলীগ নেতা মো.জীবন ও আবদুস ছাত্তার।

সভা শেষে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.