বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হত না

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী বাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের ৪র্থ দিনের অনুষ্ঠান ২৭ ডিসেম্বর বুধবার বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আহমদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সচিব শাব্বির ইকবাল । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা জজ মাহাবুবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোস্তাফিজুর রহমান, ইসলািমক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সাধারণ সনম্পাদক মহিউল আলম চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পুলিন বিহারী সুশীল, দপ্তর সম্পাদক শ্যামল দাশ।

অধ্যাপক কমরুদ্দীন,সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ চৌধুরী । বক্তব্য রাখেন কে এম সালাহ উদ্দীন, অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, মো: ইলিয়াস,কাজী সুলতান প্রমূখ । এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন মেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বপন কুমার ভট্টাচার্য্য,মহাসচিব মো: খোরশেদ আলম,মুক্তিযোদ্ধা কবির আহমদ মেম্বার,মুক্তিযোদ্ধা আজিমুল ইসলাম ভেদু,মুক্তিযোদ্ধা ছিদ্দিক আহমদ।

প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদ সচিব শাব্বির ইকবাল বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দুনীর্তি মুক্ত,জঙ্গী ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতডিজিটাল বাংলাদেশ করতে পারলেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রধান বক্তা বলেন ,এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধুর দীর্ঘ ২৪ বছর আন্দোলন সংগ্রাম করেন। ৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ঘোষনা ছিল স্বাধীনতার মূলমন্ত্র। সভাশেষে দেশর খ্যাতিমান তারকা শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.