সিটিনিউজ ডেস্ক : শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রম এ বর্তমান সরকারের গৃহীত নানা উন্নয়ন প্রকল্প ও নানান পদক্ষেপ সম্পর্কে সনাতনী সম্প্রদায়কে অবগত করতে শুক্রবার ২৯ ডিসেম্বর বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ সেখানে যান। আশ্রমের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকগণ, সম্মানিত অতিথি শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রম পৌঁছলে তাঁকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান। শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমে রামঠাকুরের বিশেষ উপাসনা এবং সত্য নারায়ন পূজা চলছিল। ফরিদ মাহমুদ এসময় আশ্রমের মোহন্ত মহারাজ শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় মোহন্ত মহারাজের হাতে বর্তমান সরকারের সারাদেশের উন্নয়ন মেগা প্রকল্পের তথ্য সম্বলিত প্রচারপত্র হস্তান্তর করেন। ফরিদ মাহমুদ এসময় সারাদেশে মোহন্ত মহারাজ এবং শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমের ভক্তদের মাঝে সরকারের উন্নয়নগুলো অবহিত করার অনুরোধ জানান। বাংলাদেশকে সবদিক দিয়ে দেশ-বিদেশে একটি স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে শেখ হাসিনাকে ক্ষমতায় বহাল রেখে দেশবাসীর মঙ্গলের কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন। তাতে এদেশের প্রকৃত কল্যাণ।
মোহন্ত মহারাজ সারাদেশের ভক্তকুলের মাঝে সরকারের উন্নয়ন অবহিত করার আশ্বাস দেন। পরে ফরিদ মাহমুদ সমগ্র আশমের মোহন্ত নিবাস, মূল শ্রী মন্দির, নাট মন্দির, যাত্রী নিবাস, কৈবল্যকুন্ড, কৈবল্য শক্তি, প্রসাদ কেন্দ্র, হর গৌরী মন্দির, প্রসাদ রান্নাঘর, পূজা তৈরির স্থান, শিবশক্তি স্থানগুলো ঘুরে দেখেন। জনাব ফরিদ মাহমুদ ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় এই আশ্রমের তৃতীয় মোহন্ত মহারাজসহ শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমের ভক্ত, আশ্রিত, আশ্রমবাসীসহ ২৪ জন আত্মহুতির বিষয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, জহির উদ্দিন সুমন, ইমরান আলী রাজু, জাহিদুল ইসলাম সুমন, যুবনেতা ইয়াছিন ভূইয়া, আশ্রমের কর্মকর্তাদের মধ্যে সুসেন কুমার দাশ, সুমন কান্তি সেন, সুজন দেবনাথ, মিঠু কুমার দাশ, উজ্জ্বল কুমার দাশ, তপন দাশ, উত্তম মজুমদার, সুমন মল্লিক, প্রদীপ দাশ, অরুণ দাশ, খোকন বণিক, তপন সরকার, তপন দাশ, প্রবীর মল্লিক, সুমন কান্তি সেন, রাজিব দাশ, টিপু দাশ, নয়ন সেন, বিষ্ণু মালাকার, সজল মল্লিক, সুমন দাশ, খোকন মল্লিক প্রমুখ। অনুষ্ঠান শেষে পুরোহিতদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত চট্টগ্রামের গণমানুষের নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। সবশেষে আগত ভক্ত, অনুসারীদের হাতে উন্নয়নের দ্বীপশিখা জননেত্রী শেখ হাসিনা শীর্ষক লিফ্লেট বিতরণ করা হয়।
