রাউজান : রাউজানে মানবসেবা ও বহুমুখী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৯শে ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকা হতে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা’১৭ অনুষ্ঠিত হয়। রাউজানে ৬৩টি কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৩২০জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষা কেন্দ্র ছিল নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়।
এইসময় উপস্থিত ছিলেন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব দিদারুল আলম, অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এস. এম. এম হাসান, বিশিষ্ট শিল্পপতি জনাব শামসুল আলম, আরো উপস্থিত ছিলেন- জনাব মুহসিন, জাফর আহমেদ, আবুল বশর, আজিজুল হক, নোয়াপাড়া মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ জামাল, শিক্ষক বাবু সমীরণ বড়ুয়া, হারুনুর রশিদ, আকতার হামিদ, বদিউল আলম, রত্না মহাজন, প্রথম আলোর সাংবাদিক এস. এম ইউসুফ উদ্দীন, ফজল হক কোম্পানি, প্রকৌশলী আনোয়ার আলম, জাবেদ, ফয়সাল সহ বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় থেকে আগত শিক্ষকমন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ এস.এম.এম হাসান সাহেব বলেন, ২০০৩সাল থেকে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু, তাদের ছোট ভাই আসলাম মারা যাওয়ার পর তার স্মৃতি ধরে রাখতে এলাকায় মানবসেবা ও শিক্ষামূলক এসব কাজ অত্র প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পড়ালেখার সহায়তা ও উৎসাহের জন্য টাকা, সনদপত্র, মেডেল সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হবে।
উল্লেখ্য, অত্র ফাউন্ডেশনের বাৎসরিক চিকিৎসা সেবা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৩ ও ২৪শে ফেব্রুয়ারি, শুক্র ও শনিবার নোয়াপাড়া আসলাম স্মৃতি ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবে।
