৪দফা দাবি আদায়ে হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের স্মারকলিপি
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ ৪ দফা দাবি আদায়ে লক্ষে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ।
রবিবার (৩১ ডিসেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা সহ ৪ দফা দাবি আদায়ে এ স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের বোয়ালখালী শাখার সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন রাসেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি চুমকি দাশ, সাংগঠনিক সম্পাদক করিমুন্নেছা, অর্থ সম্পাদক আমির হোসেন প্রমূখ।
১লা জানুয়ারী থেকে ই.পি.এ.ই সহ সকল কার্যক্রম বাস্তবায়ন করা থেকে বিরত থাকার ঘোষণা দেন নেতৃবৃন্দ। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।
