এম বেলাল উদ্দিন, রাউজান :: রাউজান পৌরসভায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ৪ কাঁচা বসতঘর। ৯ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৪টা ৪৫মিনিটে পৌরসভার ৬নং ওয়ার্ডের সোনামিয়া সওদাগর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার বিকালে রান্নাঘরের চুল্লি থেকে (গ্যাস সিলিন্ডারের পাইপ লিগ হয়ে) আগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মৃত এনামুল হকের তিন পুত্র সুমন, বিল্লাল,সোহেলের কাঁচা বসতঘর ও ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মামুনের রান্নাঘর পুড়ে যায়।
এতে নগদ টাকা,স্বার্ণালংকার, ফার্ণিচার ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
অগ্নিকান্ডের খবর পেয়ে যুবলীগ নেতা আবু ছালেখ সহ শতশত লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। এই প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মিঠু দেওয়ান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
