মানবাধিকার প্রতিষ্ঠায় প্রশাসনের সহযোগীতা অপরিহার্য- আমিনুল হক
সিটি নিউজ বিডিঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আমিনুল হক বাবু বলেছেন মানবাধিকার কর্মী এবং পুলিশ একে অপরের সহযোগী। প্রশাসনের সহযোগীতা ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা এবং রক্ষা করা এক কথায় অসম্ভব।
বাংলাদেশ মানবাধিকার কমিশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার নগরীর ভোজ রেষ্টুরেন্টে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ এর সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আইজিপি পদক প্রাপ্ত পুলিশ পরিদর্শক এবং কোতেয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম এবং আইজিপি পদক প্রাপ্ত কর্মকর্তা বর্তমানে ডিবি তে কর্মরত মেহাম্মদ মহসীন পিপিএম।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সভাপতি আল সাদাত দোভাষ সাগর , সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান খান, সহ-সভাপতি যথাক্রমে তানভীর শাহরিয়ার রিমন, সাইদুল হাসান খান, সাংবাদিক আবসার মাহফুজ, নওশাদ চৈাধুরী মিটু, যুগ্ন সম্পাদক ইকবাল হেসেন জনি, এমদাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চৌধিরী কে এন এম রিয়াদ, আদনানুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. আবু আনিস খান, শাহাদাত ইবনে মাজেঝ, হাজী আবু সিদ্দ্দিক, এড রিগ্যান আচার্য্য, আবদুর রউফ, বখতেয়ার উদ্দদিন, এড.তাম্মি শাহীন, সুদর্শন মন্টি, মশিউর রহমান, আতিকুর রহমান, আইনুল কবির , এড. চিশতী, কাজী সুজাউদদিন বাবু, আবু আহম্মেদ, মোহাম্মদ জসিম উদ্দদিন সহ প্রমুখ।
সভায় আইজিপি ব্যাচ প্রাপ্ত হওয়ায় মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম এবং মোহাম্মাদ মহসীন পিপিএম কে সংবর্ধিত এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আমিনুল হক বাবু তার বক্তব্যে বলেন , চট্টগ্রামে কর্মরত দক্ষ এই দুইজন অফিসার কে আইজিপি ব্যাচ প্রদান করায় আইজিপির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সংবর্ধিত অতিথিরা বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল মানবাধিকার কর্মীদের জন্য শুধু চট্টগ্রামে নয় বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করেছে। তারা বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
