সিটি নিউজ বিডিঃ চট্টগ্রামের হালিশহরে কন্টেইনারবাহী লরির ধাক্কায় মো. ফারুক (২০) নামে এক প্রাইভেট কারচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে নগরীর হালিশহর থানার তাসফিয়া কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। ফারুক কুমিল্লা জেলার মনোহরগঞ্জের আবদুর রবের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো.আলাউদ্দিন তালুকদার জানান, হালিশহর মাঠের পাশে একটি কন্টেইনারবাহী লরি দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে ধাক্কা দেয় । এতে প্রাইভেট কারচালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিভাগের আরও খবর
