স্বামীর সাথে ঝগড়া- আত্মহত্যা করল স্ত্রী

0

সিটি নিউজ বিডিঃ নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে নূর নাহার (২২) আত্মহত্যা করেছে। আজ রোববার (২১ জানুয়ারী) বিকেলে কাটগড় আরব আলীর দোকান এলাকার আকতার কলোনিতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পুলিশ জানান, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার মথুরা গান্ধীর গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী নূর নাহার স্বামীর সঙ্গে আকতার কলোনিতে থাকতেন।

আজ দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি গলায় ফাঁস দেন। পরে সন্ধ্যায় ইউনুস মিয়া  সাড়ে পাঁচটার দিকে বাসায় দেখে ভিতর থেকে তালাবদ্ধ। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখে তার স্ত্রী ফাঁস খেয়েছ। পরে তাকে স্থানীয় লোকজনের সহযোগীতায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.