সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে শোভাযাত্রা
বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজ :: উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক গাউসুল আজম মাইজভান্ডারী হযরত শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ওরশ শরীফ উপলক্ষে রবিবার (২১ জানুয়ারি) বোয়ালখালীর সারোয়াতলীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সারোয়াতলীর খিতাপচর মাদ্রাসা-ই-শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসায় এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো.আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়ক নুরুল হক ফকির।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সাংগঠনিক সমন্বয়ক মো.নুরুল ইসলাম, খিতাপচর হক ভান্ডারী স্মরণ সভায় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছু, ইউপি সদস্য মুজিবুর রহমান মুজিব, শিক্ষানুরাগী মো. আবুল বশর, মো. জালাল উদ্দীন, মোরশেদ আলম, মো. এরশাদ প্রমুখ।
শোভাযাত্রার উদ্বোধন করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়ক মো.নুরুল ইসলাম।
