দোকান মালিক ফেডারেশনের  নেতাদের সংবর্ধনা

0

সিটি নিউজ বিডিঃ  বাংলাদেশ দোকান মালিক সমিতি, চট্টগ্রাম জেলা শাখার কার্যনির্বাহী পরিষদে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ২৩ জানুয়ারী সমিতির কার্যলয়ে সমিতির উদ্যোগে সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে- সহ-সভাপতি পদে জনাব আলহাজ্ব আহমেদ হোছাইন, সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ আনিছুর রহমান চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে বাবু নিপু নন্দী ও যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জনাব সৈয়দ মাহাবুব-অর রশিদ বাংলাদেশ দোকান মালিক সমিতি, চট্টগ্রাম জেলা শাখার কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি জনাব মোঃ শাহজাহান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব আলহাজ্ব ইব্রাহিম ভূইয়া। এ সময়ে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা জনাব আলহাজ্ব শফিউল আলম চৌধুরী, সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব আলহাজ্ব হাসান দস্তগীর আজাদ,

যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, দপ্তর ও পাঠাগার সম্পাদক জনাব নাজিম উদ্দিন লিটন সহ সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটের সম্মানিত দোকান মালিক, ব্যবসায়ীবৃন্দ ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত সকলে নির্বাচিত নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও তাদের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় যুগোপযোগী পদক্ষেপ গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.