মিরসরাইয়ে কাভার্ডভ্যান চালককে কুপিয়ে হত্যা

0

মিরসরাই প্রতিনিধি,সিটি নিউজ :: মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ভেতর রেবেকুল ইসলাম (৪০) নামে এক চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকার রেদোয়ান ফিলিং ষ্টেশনে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করেছে। ঘটনারপর থেকে কাভার্ডভ্যানের সহকারী পলাতক রয়েছে বলে জানিয়েছেন নিজামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামাল হোসেন।

নিহত রেবেকুল আকিজ জুট মিলস লিমিটেড়ের কাভার্ড ভ্যানের চালক ছিলেন। সে যশোর জেলার অভয়নগর উপজেলার পায়রাহাট কাদিরপাড়া গ্রামের আব্দুল গনির ছেলে।

রেদোয়ান ফিলিং ষ্টেশনের পাহারাদার আনোয়ার হোসেন জানান,  কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো উ ১৪-২১৯৫) বুধবার রাত প্রায় ৮ টার দিকে ফিলিং ষ্টেশনের দক্ষিণ পাশে এসে দাঁড়ায়। ওই কাভার্ড ভ্যানের সামনেও পিছনে আরো বেশকয়েকটি ট্রাকও কাভার্ড ভ্যান দাঁড়ানো ছিল।

বৃহস্পতিবার সকালে অন্য ট্রাকও কাভার্ডভ্যানগুলো চলে গেলেও এ কাভার্ড ভ্যানটি দাঁড়িয়ে থাকায় সবাই সেটি দেখতে যায়। এরপর দেখা যায় চালকের কেবিনে চালকের রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আকিজ ট্রান্সপোর্টের সহকারী ম্যানেজার রবিউল ইসলাম জানান, কাভার্ড ভ্যানের চালক রেবেকুল গাড়ি লোড করে আসার সময় তার গাড়ির ভাড়াসহ ৫৭ হাজার টাকা দিয়েছিলাম। গাড়ির সহকারীর পরিচয় চালক ছাড়া অন্যরা জানেন না। সহকারী টাকা নিয়ে পালানোর জন্য চালককে খুন করতে পারে বলে তিনি ধারণা করেন।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, ফিলিং ষ্টেশনের ম্যানেজার আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে কোম্পানীর লোকজনের উপস্থিতিতে গাড়ির ভেতর থেকে লাশ উদ্ধার করি, তবে গাড়ির সহকারী পালিয়ে যায়। লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.