সরকার নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখছেনঃ সাদী

0

ফটিকছড়ি প্রতিনিধি, সিটি নিউজঃ ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সমাজসেবক সাদাত আনোয়ার সাদী বলেছেন, গ্রামীণ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় যুগ যুগ ধরে ধর্মীয় গোঁড়ামি, সামাজিক কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজালে সর্বদা নারীকে পশ্চাৎপদে ফেলে রাখা হয়েছে৷ এ থেকে আমাদের পুরোপুরিভাবে বেরিয়ে আসতে হবে।

নারী শিক্ষার প্রসারে সরকার কাজ করছে, সচেতন নাগরিক হিসেবে আমাদেরকেও এ কাজে সরকারকে সহযোগীতা করতে হবে। গত ২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০১৮ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি নারীকে গৃহবন্ধী করে রাখার মতো প্রতিকূল সময়ে এতদঞ্চলে নারীর শিক্ষা প্রসারে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য বীর মুক্তিযোদ্ধা মরহুম বাদশাহ্ আলম বি.একে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা বাদশাহ্ আলম সাহেব এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে শত শত নারী শিক্ষিত হয়ে চারদিকে শিক্ষার আলোর মশাল জ্বালানোর পাশাপাশি দেশ সেবায় নিজেদের নিয়োজিত করছেন। তাঁর অনন্য অবদান মানুষ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল আজিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজিরহাট পৌর আওয়ামী লীগের আহবায়ক এনামুল হক বাবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদা, হেড মাওলানা আবু তাহের, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সামশুল আলম, সদস্য হোসেন শহীদ জাফর আলম, উপজেলা কৃষকলীগের সভাপতি নুর হোসেন, নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মোঃ ইউছুপ, মো. সোলেমান, সমাজসেবক ও রাজনীতিবিদ হারুনর রশিদ, মানবাধিকার কর্মী নাসির উদ্দিন চৌধুরী, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক মুহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা হাছানুল করিম রাসেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.