দুর্ঘটনায় আহত ভাইকে আর দেখা হলো না তাহামিনার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃ দুর্ঘটনায় আহত ভাইকে আর দেখা হলো না তাহামিনার।দুর্ঘটনায় আহত ভাইকে দেখতে আসার পথে দুর্ঘটনায় নিহত হলেন বোন তাহামিনা বেগম (৪০)। আজ (রোববার) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁশখালী-চট্টগ্রাম পিএবি সড়কের বাণীগ্রাম এলাকায়।

তার আগে আাজ রোববার ভোরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় মাইক্রোবাস দুর্ঘটনায় গুরুতর আহত হন  জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি বখতিয়ার উদ্দিন।আশঙ্কাজনক অবস্থায় মাওলানা বখতিয়ার উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে মেডিকেল থেকে নগরীর সিএসটিসি হাসপাতালের আইসিইউতে ভর্তি করেছেন।

ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে হতবিহবল তাহামিনা ভাইকে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই সড়ক দুর্ঘটনায় আহমদ হোসেন (৬৫) নামে আরেক বৃদ্ধও নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। রায়ছটা তাহামিনা বেগম ছিলেন পশ্চিম বাঁশখালী প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাহামিনা শ্বশুর বাড়ি থেকে আসার পথে বাঁশখালীর বাণিগ্রাম বাইন্না পাড়ার টেকে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় নিহত হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি আরোহীসহ আরও কয়েকজন। দুর্ঘটনার জন্য দায়ী বাস ও সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.