ছাত্রজোটের ‍উপর হামলা করেছে ছাত্রলীগ

0

নিজস্ব প্রতিবেদক,সিটি নিউজঃ চট্টগ্রাম  মহানগরীতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২৯ জানুয়ারী) দুপুরে নিউ মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ৫জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধর্মঘটের সমর্থনে নিউমার্কেট মিউনিসিপ্যাল মডেল স্কুলের সামনে থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

পরে এই হামলার প্রতিবাদে প্রগতিশীল জোটের নেতারা নিউমার্কেট এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করলে সেখানেও হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।এই সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যালয়ে ভাঙচুর চালায়। হামলার সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিলেন। তবে এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হননি।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল কবির বলেন,প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে কে বা কারা গিয়ে বাধা দেয়। ধাক্কা ধাক্কি হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এখন পরিস্থিতি শান্ত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.