দুর্বৃত্ত হামলায় দক্ষিণ জেলা আ.লীগ নেতাসহ আহত ৩

0

বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজ :: বোয়ালখালীতে দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাওনেয়াজ হায়দার শাহীনের উপর হামলা চালিয়ে আহত করছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলায় জাফর আহমদ (৫৫) ও আশরাফ আলী (৪৮) আহত হন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা সদরের কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন।

শাহনেওয়াজ হায়দার শাহীন বলেন, দুপুরে উপজেলা মসজিদে নামাজ পড়ে বেড়িয়ে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে কাঁচা বাজারের কাছে গেলে একদল দুর্বৃত্তরা অর্তকিত হামলা চালায়। এলোপাতাড়ি মারধর করতে থাকে।

এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি তিনি।

থানার অফিসার ইনচার্জ হিমাংশু কুমার দাস রানা বলেন,  কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। যারা করেছে তাদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.