বোয়ালখালীতে মাইক্রোবাসে আগুন

0

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে মাইক্রোবাসে আগুন লেগে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে পৌর সদরের হযরত আয়েশা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

মাইক্রোবাসের যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার শামিউজ্জামান সেলিম। তিনি বলেন, আগুনে ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসে একটি গাড়ি আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লক্ষাধিক টাকার সম্পদ রক্ষা করা গেছে।

মাইক্রোবাসের মালিক মো. মফিজ জানান, আগুনে মাইক্রোবাসটি প্রায় ভষ্মিভূত হয়েছে। গাড়িতে রক্ষিত মাইক্রোবাসের ডকুমেন্ট ও জায়গা জমির প্রয়োজনী কাগজপত্রসহ প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.