চবি প্রতিনিধি, সিটি নিউজঃঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগে পরীক্ষার ফল প্রকাশের দাবীতে ৪ শিক্ষককে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। পরীক্ষা শেষে দীর্ঘ ৯সান পরও ফলাফল ঘোষনা না করায় ৪ জন শিক্ষকের রুমে তালা দিয়ে প্রায় ২ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। পরে ৩দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এমন আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের ৪ তলায় অবস্থিত প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী সৈয়দ মোহাম্মাদ আসমত, ড. ফরিদ আহসান, ড. আলী আজাদী ও ড. মোঃ মনজুরুল কিবরিয়ার রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
পরীক্ষা কমিটির চেয়ারম্যান আলী আজাদী বলেন, আমি অনেক আগেই রেজাল্ট জমা দিয়ে দিয়েছি। কিন্তু পরীক্ষা কমিটির একজন শিক্ষক স্বাক্ষর না করায় পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে ফলাফল প্রকাশ করা হচ্ছে না।
