দিলীপ তালুকদারঃঃ ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
মহানগরীর বিভিন্ন এলাকায় মেস ও আবাসিক হোটেল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এমনাক শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রাবাসগুলোও গোয়েন্দা নজরদারীতে রয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলো কোন নাশকতার পরিকল্পনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মনিটর করছেন। চট্টগ্রাম শহরে এমনিতেই পুলিশী টহল জোরদার করা হয়েছে।
সিএমপি কমিশনার বলেছেন, আমরা জিরো টলারেন্স এ থাকবো। তিনি কাউকেই আইন শৃংখলার বিঘ্ন সৃষ্টি করতে দেয়া হবে না বলে জানান।
ফেসবুকে উল্টা পাল্টা কোন স্ট্যাটাস দিলে খবর আছে জানিয় এক সাংবাদিক বললেন, ফেসবুক গোয়েন্দা নজরদারীতে । এছাড়া বিএনপি জামায়াত অধ্যুষিত এলাকায়ও নজরদারী বাড়ানো হয়েছে।
