বিএনপি জামাতের ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিহত করা ঘোষনা
সিটি নিউজ বিডিঃঃ ১৪নংলালখানবাজার ওর্য়াড আওয়ামীলীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ কর্তৃক গৃহীত বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের পরিপেক্ষিতে বিএনপির ধ্বংসাত্মক কর্মকান্ড প্রতিহত করার জন্য আওয়ামীলীগের অবস্থানকর্মসূচীর অংশ হিসেবে আজকে বিকেলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আলহ্বাজ ছিদ্দিক আহম্মদ ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক দিদারুল আলম মাসুম। একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন করেন ওর্য়াডকাউন্সিলর এ.এফ.কবির আহম্মদ মানিক, খুলশী থানা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক,
ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ইব্রাহিম সওদাগর, মাহবুব আলম, আনিসুর রহমান, এনামুল হক বকুল, সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র মিলনায়তন সম্পাদক আজমল হোসেন হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সনেট চক্রবত্তী,
ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ নেতা ওয়াসিমউদ্দীন, যুবলীগনেতা জাকির হোসেন, স্বেচ্ছাসেবকলীগনেতা উজ্জ্বল চৌধুরী, সাহেদ আহাম্মেদ সাজু, যুবলীগ নেতা হাসানসোহাগ, স্বেচ্চাসেবকলীগনেতা শরীফ, ছাত্রলীগনেতা হাসান, মাঈনুল হাসান, দীন ইসলাম, ফয়সাল প্রমূখ।
