১৪টি স্থানে নগর ছাত্রলীগ অবস্থান কর্মসূচী পালন

0

সিটি নিউজ : খালেদা জিয়ার বিচার নিশ্চিত হওয়াতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আইনের ঊর্ধ্বে যে কেউ নয়, তা প্রমাণ হল। এই রায়ে প্রমাণ হল যে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে দূর্নীতি ও অপরাধীদের অবাধ বিচরন ঘটে। বিএনপি সরকারের প্রধান বেগম খালেদা জিয়া যেখানে দুর্নীতিগ্রস্থ সেখানে দলটির নেতা কর্মীদের দুর্নীতির প্রতি আগ্রহের পৃষ্টপোষকতা কারা করে তা আজ প্রকাশ পেয়েছে। রায়ের আগে বিএনপি পুলিশ ভ্যানে হামলা করে অরাজকতা তৈরী করেছিলো।

একইভাবে রায় ঘোষনার পরেও তারা সে চেষ্টা অব্যাহত রেখেছে। যা প্রতিরোধে ছাত্রলীগ নগরীর মোড়ে মোড়ে অবস্থান করছে। সন্ধ্যার পর রাত অবধি সহিংসতা প্রবণ এলাকা সমূহে ছাত্রলীগ মিটিং সমাবেশ করে জনগণকে এই দুষ্ট রাজনীতির গ্রাস থেকে রক্ষা করার শপথ নিয়েছে। বিএনপি জামাত অপশক্তির কাছে চট্টগ্রাম মাথা নুয়ে দিবেনা জানিয়ে তারা বলেন, জনগনের জানমালের উপর আঘাত করার দু:স্বাহস দেখাবেন না।

নগর আওয়ামী লীগের নির্ধারিত স্থান ছাড়াও নগরীর ১৪ টি স্থানে ছাত্রলীগ অবস্থান গ্রহণ করে নগরবাসীকে নিরাপদে চলাচল করার পথ সুগম করেছে জানিয়ে নগরীর মুরাদপুর চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক নূরুল আজীম রনি। নগর ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক এম আর রিদয়ের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ্ব মহিউদ্দীন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, আলহাজ্ব ফরিদ মাহামুদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মশিউর রহমান দিদার।

জসিম উদ্দিন খন্দকার, নগর যুবলীগ সদস্য নুুরুল আনোয়ার, কাউন্সিলর মোরশেদ আলম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, জিন্নাত আরা সুলতানা, আরশাদুল আলম বাচ্চু, হাবিবুর রহমান তারেক, মো ইলিয়াস উদ্দিন, তোসাদ্দেক নূর চৌধুরী তপু, আবু তালেব, নাজমুল হাসান রুমি,ইয়াছিন আরাফাত কচি, রাজেশ বড়ুয়া, এ কে করিম, শাহিন মোল্লা, গোলাম সামদানি জনি, খোরশেদ আলম মানিক, হাসানুল করিম সবুজ,আবদুল হালিম মিতু, মো মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগ সদস্য মো আকবর হোসেন, একরাম হোসেন, মাহাবুব আলম, সাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম শামীম, খোকন চন্দ্র তাতিঁ, শেখ নাছির আহমেদ, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দী, কলেজ ছাত্রলীগ সালাউদ্দিন, মাহাফুজ, রিজভী, নুরুন্নবী শাহেদ, শাহাদাত হোসেন পারভেজ, খোরশেদ আলম, ওমর গণি, মোহাইমিনুল ইসলাম রাহিম, শহীদুল ইসলাম সুমন, খোরশেদ আলম জনি, ইউসুফ কবির, কমর উদ্দিন, মো কাদের,কাজী নাঈম,মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, ওয়ার্ড ছাত্রলীগের কামরুল ইসলাম বাবু, টুটুল কারান, আনোয়ার হোসেন সেন্টু, আকবর হোসেন, মো জাবেদ, এম.ওয়াহিদ টিটু, রনি রায় প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.