নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ চট্টগ্রাম নগরীর চকবাজার থানার জয়নগর এলাকায় অগ্নিকাণ্ডে ১০টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে ওই এলাকার একটি বসতঘরে গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকাল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগ্রাবাদ ষ্টেশনের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব করা হয়নি বলে জানান তিনি।
কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, দুপুর পৌনে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের তিনটি ইউনিটের সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি সেমিপাকাঘরসহ বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।
