চন্দনাইশে হামলায় সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতা গুরুত্বর আহত

0

নিজস্বসংবাদদাতা, চন্দনাইশঃঃ চন্দনাইশের বৈলতলী ৬নং ওয়ার্ডের সেচ্ছাসেবকলীগের সভাপতি উপজেলার জাফরাবাদ এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র মোজাফ্ফর আহমদ (৪২) ও একই এলাকার ইউছুপের পুত্র ছাত্রলীগ নেতা মো. আরিফ (২৭) এর উপর হামলা ও মারধর করে গুরুত্ব¡র আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৬ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার বৈলতলী জাফরাবাদ এলাকায় ঘটে। এ ঘটনায় সেচ্ছাসেবকলীগ নেতা মোজাফ্ফর বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

মোজাফ্ফর জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার দুপুরে মুজিবুর রহমান (৪২) নেতৃত্বে একদল লোক লাঠিসোটা, লোহার লড, হকিষ্টিক নিয়ে হঠাৎ অর্তকিতভাবে মোজাফ্ফরের উপর হামলা চালিয়ে বেদম মারধর করে হাত পা ভেঙ্গে দেয়।

ঘটনার সময় ছাত্রলীগ নেতা মো. আরিফ এগিয়ে গেলে তাকেও মারধর করে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.