সীতাকুণ্ডে স্ক্রাপ জাহাজ থেকে পড়ে শ্রমিক নিহত

0
সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজঃঃ  সীতাকুণ্ডে শীপ ব্রেকিং ইয়ার্ডের পুরাতন জাহাজ থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। আজ রবিবার (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ছয়টার সময় উপজেলার সোনাইছড়ীর বার আউলিয়াস্থ গামারীতলা এলাকায় কবির স্টীল শীপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ এজাহার মোল্লা (৫৫) সে বগুড়া জেলার মোহাম্মদ পুর থানার নোয়াহাটা গ্রামের গদাই মন্ডলের পত্র। জানা যায়, পুরাতন স্ক্রাপ জাহাজে কাজ করার সময় ২০০ ফিট উপর থেকে নিচে পড়ে যায়। গুরুত্বর আহতবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বলেন, সন্ধ্যায় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়। সীতাকুণ্ড মডেল থানার এসআই সাইফুল্লাহ শীপ ইয়ার্ডে শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.