সিটি মেয়র এর সাথে কানাডা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে ২৫ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. রবিবার, সকালে নগরভবনে মেয়র দপ্তরে বাংলাদেশে নিযুক্ত কানাডা রাষ্ট্রদূত মি. বেনইট প্রিফনটেইন সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাত বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবাধর্মী কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। মেয়র বলেন, সিটি কর্পোরেশনের নির্ধারিত সেবার বাহিরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সিটি কর্পোরেশনের অবদান গুরুত্বের সাথে বিবেচনার দাবী রাখে।

এ দুইটি খাতে কোন ধরনের ট্যাক্স আরোপ না করে বছরে প্রায় ৫৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবা দিয়ে যাচ্ছে। মেয়র বলেন, তিনি দায়িত্ব গ্রহণ করার পর বর্জ্য ব্যবস্থাপনায় আমুল পরিবর্তন আনা হয়েছে। নগরবাসী বর্তমানে অনেকটা উন্নত পরিবেশে বসবাস করছে।

তিনি বলেন, গুরুত্বের বিবেচনায় চট্টগ্রাম প্রথম স্থানের বন্দরনগরী। চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারণ করে সক্ষমতা বাড়ানো গেলে চট্টগ্রামে পর্যটন শিল্প সহ নানামুখী বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে। তিনি আশা করেন, চট্টগ্রামের প্রতি সকল মহলের সুদৃষ্টি থাকবে।

শষ্য ভান্ডার নামে খ্যাত কানাডার গম ও অন্যান্য কৃষিজাত পণ্যের চাহিদা বাংলাদেশ সহ অনেক দেশে রয়েছে। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র কানাডার সাথে বাংলাদেশের রয়েছে গভীর সুসম্পর্ক। কানাডায় অনেক বাঙালি ব্যবসা-বাণিজ্য, অধ্যয়ন, গবেষনা সহ নানান কাজে অবস্থান করছে।

বাংলাদেশেও রয়েছে কানাডার অনেক বিনিয়োগ। মেয়র চট্টগ্রামে কানাডার বিনিয়োগ বৃদ্ধি করার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। কানাডা রাষ্ট্রদূত মি. বেনইট প্রিফনটেইনবাংলাদেশে বিদ্যমান কানাডার ব্যবসা-বাণিজ্য, আমদানী ও রপ্তানি এবং আইটি কার্যক্রম বিষয়ে নানাদিক তুলে ধরে বলেন, চট্টগ্রামে কানাডার অনেক কোম্পানী বর্জ্য থেকে এনার্জি উৎপাদন, সোলারের মাধ্যমে এলইডি লাইটিং এবং স্মার্ট সিটির বিষয়ে পুঁজি বিনিয়োগে আগ্রহী।

তারা মেয়রের আমন্ত্রন পেলে এসব খাতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। তিনি সিটি মেয়র এর কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে বলেন, তার গতিশীল নেতৃত্বে চট্টগ্রামের গৌরব চারিদিকে ছড়িয়ে যাবে।

পরে  থাইল্যান্ডের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সম্মেলন কক্ষে ভেটিভার গ্রাস প্রকল্প বাস্তবায়নে একটি বিশেষজ্ঞ দল সাক্ষাত করেন।

থাইল্যান্ড থেকে আগত ৫ সদস্যের বিশেষজ্ঞ দলটি চট্টগ্রাম নগরীর পাহাড় সমূহ পরিদর্শন করে তাদের মতামতের উপর ভিত্তি করে প্রাথমিক ভাবে ভেটিভার গ্রাস এর পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। বৈঠকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এর নিকট রাষ্ট্রদূত থাইল্যান্ড থেকে আগত বিশেষজ্ঞ দলের নগর পরিক্রমা বিষয়ে নানাদিক তুলে ধরেন।

এ সময় সিটি মেয়র বলেন, এই নগরের জলাবদ্ধতা এবং পাহাড় ধসে প্রাণহানি- জনদুর্ভোগের সংবাদ দেখে থাইল্যান্ড রাজ ব্যথিত হয়েছেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রদূত মারফত আমাদের সাথে ভেটিভার গ্রাস প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে প্রস্তাব দেন। এ প্রসঙ্গে মেয়র বলেন, আমাদের বাঙালি বিজ্ঞানি ড. শরীফুল ইসলামের উদ্ভাবনভেটিভার গ্রাস থাইল্যান্ডে ব্যাপক সফলতা অর্জন করেছে।

সেখানে থাইল্যান্ড রাজকন্যা প্রফেসরকে নিয়ে ভেটিভার গ্রাস প্রকল্প বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রদূত চট্টগ্রামেও ভেটিভার গ্রাস প্রকল্প বাস্তবায়নের পক্ষে আমাকে পরামর্শ দেন। এতে আমি আগ্রহ প্রকাশ করি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.