কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : আজ বহুল প্রত্যাশিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সমবার চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শনকালে মন্ত্রী বলেন,প্রকল্পটির কাজ শেষ হয়েছে। এটি প্রধানমন্ত্রী কর্তৃক উদ্ধোধনের অপেক্ষায় আছে।
তিনি বলেন, আজ ২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের উদ্ধোধন করবেন একই সাথে চার লেনের জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কেও উদ্ধোধন করা হবে।ওবায়দুল কাদের বলেন, এটা চট্টগ্রামবাসীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ”ঈদ উপহার”। তিনি বলেন, দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে।এখন ঢাকা-চট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। এদিকে সীতাকুন্ডের সলিমপুর এলাকার ফকির হাট ওভার ব্রীজের কাজ অসমাপ্ত রয়ে গেছে ৪০ শতাংশ কাজ।
জানাযায়, ২০১০ সালের ডিসেম্বরে ২ হাজার ৩৮২ কোটি টাকা বরাদ্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন প্রকল্পের কাজ শুরু হয়। ঢাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত ১৯২.৩০ কি.মি.দৈর্ঘ্যর এই সড়কটিকে ১০ ভাগ ভাগ করে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যমে কাজ শেষ করতে ৩ টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় এবং এ নির্মাতা প্রতিষ্ঠানগুলো পর পর ৫ম দফায় কাজের ব্যয় বৃদ্ধি করে পুরোপুরি মহাসড়কের কাজ শেষ না করে সমাপ্তির দিকে উদ্ভোধনের অপেক্ষায়।
অাজ ২ জুলাই উদ্ভোধন করার প্রস্তুতি চললেও চারলেনের সীতাকুন্ডের কিছু কিছু অংশে মহাসড়ক দেবে যাওয়াসহ এখনো কাজ বাকি রয়েছে। একইভাবে সীতাকুন্ডের অংশে বৃহৎ আকারের কালুশাহ নগর ব্রীজটি প্রায় ৪০ ভাগ কাজ অসমাপ্ত রয়েছে। যার দরুণ এ ঈদেও ঘরমুখো মানুষের যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হতে পারে।

Comments are closed.